মিরপুরে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ
<![CDATA[
বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিকেলে মিরপুরে পাথওয়ে প্রধান কার্যালয়ে ১০ জনকে সেলাই মেশিন দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ পরিষদের উপ-পরিচালক ভবেন্দ্র নাথ বাড়ৈ।
সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, চাঁদাবাজি কিংবা হাত পেতে জীবিকা নির্বাহ নয়, স্থায়ী কর্মসংস্থানের সুযোগ চায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। তাদের মূলধারায় আনতে কাজ করছে সরকার। তৃতীয় লিঙ্গের সদস্যরা তাদের নানা অসুবিধার কথা তুলে ধরেন।
তিনি বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ নেই বলেই তারা চাঁদাবাজি কিংবা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের অপরাধ থেকে ফিরিয়ে কর্মসংস্থানে কাজ করছে পাথওয়ে। পাথওয়েকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে সব সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় পাথওয়ের কর্ণধার মো. শাহিন বলেন, তৃতীয় লীঙ্গের মানুষেরা সমাজের সর্বক্ষেত্রে অবজ্ঞা/অবহেলিত ও নানা অপমানের শিকার হয় সবসময়। তারা খুবই অসহায়, তাই এদের জীবনমান উন্নয়ন খুবই জরুরি। এ জন্য তাদের সঙ্গে সুন্দর আচরণ ও দৃষ্টিভঙ্গী পরিবর্তন করতে হবে। তারা আমাদের কারও না কারও সন্তান, তাই তাদের দূরে ঠেলে না দিয়ে স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। কর্মক্ষেত্রে তাদের সুযোগ তৈরি করে দিতে হবে। তবেই ধীরে ধীরে একদিন সমাজের মূল স্রোতধারায় পর্যায়ক্রমে ফিরে আসবে অবহেলিত এ জনগোষ্ঠী।
আমরা নিজেরা নিজেদের পাঁয়ে দাঁড়াতে চাই। এমন প্রতিক্রিয়ার কথা ব্যক্ত করেন তাঁরা। তাই তাদেরকে সমাজের মূল স্রোতধারায় ফেরাতে পাথওয়ের এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
]]>




