বাংলাদেশ

‘মির্জা মালিক শো’র প্রচারের জন্যই শোয়েব-সানিয়ার বিচ্ছেদ গুঞ্জন?

<![CDATA[

পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক ও ভারতীয় টেনিস কিংবদন্তি সানিয়া মির্জার এক যুগের সংসার ভেঙে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। দুই দেশের গণমাধ্যমেরও দাবি, এরই মধ্যে ডিভোর্সের পথ বেছে নিয়েছেন উপমহাদেশের অন্যতম এ তারকা দম্পতি।

তবে বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই নতুন খবর, পাকিস্তানের স্ট্রিমিং প্ল্যাটফর্ম উর্দুফ্লিক্সে ‘দ্য মির্জা মালিক শো’ নিয়ে হাজির হচ্ছেন এ দম্পতি। উর্দুফ্লিক্সের শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে শোয়ের জন্য পোজ দিয়েছেন তারকা এ দম্পতি। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, মির্জা মালিক শো খুব শিগগিরই আসছে শুধু উর্দুফ্লিক্সে।

কয়েক দিন ধরে পাকিস্তানের জিও নিউজসহ একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছিল, পাক-ভারতের এই তারকা দম্পতি বর্তমানে একসঙ্গে থাকেন না। তারা আলাদা বাড়িতে থাকছেন। সম্পর্ক তলানিতে পৌঁছানোর জন্য বলা হচ্ছে, শোয়েব মালিক নাকি ‘পরকীয়ায়’ জড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোয়েব ও সানিয়ার একাধিক দুঃখের পোস্ট বিষয়টিকে আরও উসকে দেয়। গণমাধ্যমে দাবি, পাকিস্তানি মডেল ও অভিনেত্রী আয়েশা ওমরের প্রেমে মজেছেন শোয়েব মালিক।

তবে এরই মধ্যে নতুন শো ঘিরে ভক্তদের কেউ কেউ যেমন স্বস্তি খুঁজে পেয়েছেন, তেমনি অনেক কৌতূহলীরা দাঁড় করাচ্ছেন ভিন্ন অর্থও। মির্জা মালিক শো’র খবর ছড়িয়ে পড়তেই একজন মন্তব্য করেছেন, খুব ভালো লাগছে। হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে। আরেকজন মন্তব্য করেছেন, ভালো কিছুর অপেক্ষায়।

আরও পড়ুন: শোয়েব-সানিয়ার বিচ্ছেদ, আনুষ্ঠানিক ঘোষণা যে কোনো সময়

তবে বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, আসন্ন শোয়ের প্রচারণার জন্যই বিচ্ছেদের গুজব ছড়ানো হয়েছে।

সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিয়ে হয় ২০১০ সালের ১২ এপ্রিল। ক্রীড়া জগতের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত তারা। ভারত-পাকিস্তান জুটির একমাত্র সন্তান ইজহান মির্জা মালিক।

গত ১১ নভেম্বর তারকা এ দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি জিও নিউজ জানায়, খুব শিগগিরই বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন শোয়েব ও সানিয়া। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!