‘মিসেস ওয়ার্ল্ড’ কাশ্মীরিকন্যা
<![CDATA[
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় সেরার মুকুট উঠল সরগম কৌশলের মাথায়। ৬২ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে এই খেতাব জিতলেন সরগম।
২১ বছরের অপেক্ষার ইতি হলো। বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় ফের একবার চমক দেখাল ভারতীয় সুন্দরী। মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার পক্ষ থেকে নিজেদের ইনস্টাগ্রামে এ সুখবর শেয়ার করে লেখা হয়, ‘২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমরা মুকুট ফিরে পেলাম।’
জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম। এই মুকুটজয়ে উচ্ছ্বসিত তিনি। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিজয়ী জানান, ‘২১ বছর পর কোনো ভারতীয় স্ত্রী এই খেতাব জিতেছে, আমি খুব খুশি। অনেক ভালোবাসা সবাইকে।’ মূল প্রতিযোগিতার শেষ পর্বে গোলাপি রঙা থাই স্লিট গাউনে দেখা মিলল ভারতীয় সুন্দরীর, যা ডিজাইন করেছিলেন ভাবনা রাও। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে সরগমের। আগে ভাইজ্যাকে শিক্ষক হিসেবে কাজ করেছেন সরগম।
আরও পড়ুনঃ দীপিকাই কেন ট্রফির পর্দা সরানোর সুযোগ পেলেন?
১৯৮৪ সালে শুরু হয় এ প্রতিযোগিতা। শুরুতে এর নাম ছিল ‘মিসেস ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’। দীর্ঘ চার দশকে রোববারের আগে একবারই ভারতের ঝুলিতে এই খেতাব এসেছে। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকার মাথায় উঠেছিল এই তাজ। উল্লেখ্য, চলতি বছর মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি।
]]>




