‘মুনাফার চেয়ে মানুষকে অগ্রাধিকার দিন’
<![CDATA[
বৈশ্বিক জলবায়ু ধর্মঘট ২০২২ পালন করেছে বাংলাদেশের কয়েকশ’ তরুণ-তরুণী। অ্যাকশনএইড বাংলাদেশের আয়োজনে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে, ফ্রাইডেস ফর ফিউচারসহ ৭২টি দেশের তরুণদের বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এই জলবায়ু ধর্মঘটের আয়োজন করে।
ধর্মঘটকারীরা এক বিবৃতিতে জলবায়ু ন্যায়বিচারের সমর্থনে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সব দেশের প্রতি আহ্বান জানান। তারা বাংলাদেশ সরকারকে একটি ‘জলবায়ু জরুরি অবস্থা’ ঘোষণা করতে এবং বিশ্বনেতাদের অবশ্যই ‘মুনাফার চেয়ে মানুষকে অগ্রাধিকার দেওয়ার’ আহ্বান জানান।
জলবায়ু সংকট ক্রমবর্ধমানভাবে শিশু ও তরুণদের একটি আসন্ন বিপদ ও একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।
আরও পড়ুন : জলবায়ু অভিবাসীদের ব্যাপারে অপর্যাপ্ত পদক্ষেপ বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে: ঢাকা
এ সময় ধর্মঘটকারীরা ‘জলবায়ু নয়, আপনাদের আচরণ পরিবর্তন করুন’, ‘আমার পৃথিবী, আমার দায়িত্ব’, ‘আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে’, ‘জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করুন’, ‘আমাদের একটি উষ্ণ ভবিষ্যত উপহার দেবেন না’, ‘আপনাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহার আমাদের ভবিষ্যতকে ধ্বংস করছে’, ‘পরিবেশ বাঁচাও, মানুষ বাঁচাও’, ‘জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে যুবসমাজ’, ‘দূষণ নয়, ভালোবাসা ছড়াও’ ইত্যাদি স্লোগান লেখা ছিল প্ল্যাকার্ড প্রদর্শন করে।
জলবায়ু বিজ্ঞানীদের কথা উল্লেখ করে তরুণরা দাবি করেছেন যে বিশ্বের তাপমাত্রা আর অর্ধেক ডিগ্রীও বাড়লে খরা, বন্যা ও প্রচণ্ড গরমের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। যা কয়েক মিলিয়ন মানুষের ধ্বংস, বাস্তুচ্যুতি ও দারিদ্র্যের কারণ হবে।
আরও পড়ুন : জলবায়ু পরিবর্তনে উপকূলে বাড়ছে বিপদ: গবেষণা
বৈশ্বিক কার্বন নিঃসরণে ০.৪৭ শতাংশের কম অবদান রাখা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখে পড়ার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে একটি।
প্রসঙ্গত, জলবায়ু সুরক্ষায় আগামী নভেম্বরে মিশরের ‘শারম আল শেখ’-এ অনুষ্ঠিতব্য কপ ২৭ সম্মেলনে তরুণ প্রজন্মের কন্ঠস্বর তুলে ধরা এবং তাদের দাবিসমূহ বিবেচনায় রাখার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। পাশাপাশি এই ধর্মঘটের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণরা কপ-২৭ এ যোগ দেয়ার মাধ্যমে জলবায়ু ন্যায়বিচারের বার্তা পৌঁছে দেয়ার পাশাপাশি জলবায়ু রক্ষার লড়াই চালিয়ে যেতে চান।
]]>




