খেলা

মুম্বাইয়ে নেয়া হচ্ছে টালিউড পরিচালক বিষ্ণুকে

<![CDATA[

টালিপাড়ার জনপ্রিয় পরিচালক বিষ্ণু পাল চৌধুরী গুরুতর অসুস্থ। বেশকিছু দিন ধরে ফুসফুস সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শে তাকে অতি দ্রুত মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তার পরিবার প্রয়োজনীয় কিছু টেস্ট করান।  শুক্রবার (০৪ নভেম্বর) টেস্টের রিপোর্ট হাতে পান তারা। রিপোর্ট পাওয়ার পর জনপ্রিয় এই পরিচালক জানতে পারেন তিনি ফুসফুস ক্যানসারে আক্রান্ত।

আরও পড়ুন: স্ট্রোকে কোমায় চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

এ মুহূর্তে ভালো করে কথা বলতে পারছেন না পরিচালক বিষ্ণু পাল চৌধুরী। একটু কথা বললেই বুকে অসম্ভব ব্যথাসহ হাঁপানি হচ্ছে তার।

তারপরও আধো আধো কণ্ঠে তিনি বলেন, আমি একটু বেশিই ধূমপান করতাম। তার জন্যই হয় তো শেষে শরীরে ক্যানসার বাসা বাঁধল। রিপোর্ট দেখে চিকিৎসকরা বলেছেন, ফুসফুস ক্যানসারের চতুর্থ স্টেজে আছি। কলকাতার হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়েছে আমাকে।

এর কারণ হিসেবে তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য আমাকে টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা করতে বলা হয়েছে। তাই সেই হাসপাতালে ইতিমধ্যেই আমার নাম নথিভুক্ত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বর্ষীয়ান এ পরিচালক চিকিৎসার জন্য রোববার মুম্বাইয়ে যাচ্ছেন। এ সময় সঙ্গে থাকবেন তার স্ত্রী।

আরও পড়ুন: টালিউড প্রযোজকের গল্প চুরির দায়ে আইনি নোটিশ পাবে বলিউড!

‘জননী’ ধারাবাহিক দিয়েই ইন্ডাস্ট্রিতে খ্যাতি লাভ করেন পরিচালক বিষ্ণু। প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া দেবী ওই ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এ ধারাবাহিকটি টালিপাড়ার অন্যতম জনপ্রিয় এবং দীর্ঘ মেগা হিসেবে স্বীকৃত।

 

 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!