খেলা

মেঘলা আকাশ, যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদফতর

<![CDATA[

সারা দেশে গত কয়েকদিনের মতো আজও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (৩০ অক্টোবর) দেয়া আবহাওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোথাও বৃষ্টিপাত হয়নি। গত ২৪ ঘণ্টায় তাড়াশ ও শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাজারহাটে সর্বনিম্ন ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: জামালপুরে বিচ্ছিন্ন চরে নতুন স্বপ্ন

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাকিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে, যার বর্ধিংতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২১ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!