বাংলাদেশ

মেট্রোরেলের এক দশকের পথপরিক্রমা

<![CDATA[

প্রায় এক দশকের পথপরিক্রমা। শুরুটা ২০১২ সালের ১৮ ডিসেম্বর, একনেক সভায় প্রকল্প পাসের মধ্য দিয়ে। এরপর নানা চরাই উৎরাই পেরিয়ে আরও এক ডিসেম্বর। বিজয়ের মাসে আরও এক বিজয় অর্জন। স্বপ্নপূরণের দিন বহুল কাঙ্ক্ষিত ২৮ ডিসেম্বর। কেমন ছিল মেট্রোরেলের দীর্ঘ এ পথচলা, সময় সংবাদের পাঠকদের জন্য এই প্রতিবেদনে থাকছে সেই আয়োজন।

বিজয়ের মাসে হুইসেল তুলে নতুন বিজয়ের জানান দিচ্ছে বাঙালির স্বপ্নবাহন মেট্রোরেল। তবে গৌরব উজ্জ্বল এই অর্জনের পেছনে রয়েছে প্রায় এক দশকের মহাকর্মযজ্ঞ। নানা চড়াই উৎরাই। নানা চ্যালেঞ্জ। কেমন ছিল সেই দিনগুলি?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৬ জুন মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করেন। তবে এর চার বছর আগে ২০১২ সালের ১৮ ডিসেম্বর একনেকে পাস হয় এমআরটি লাইন সিক্স প্রকল্প। পরের বছরের ২০ ফেব্রুয়ারি জাইকার সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর এবং ৩ জুন গঠিত হয় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০১৪ সালের ১১ জুন মেট্রোরেলের ডিপো নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২০১৬ সালের ৭ জানুয়ারি রাজউকের কাছ থেকে ডিপোর জমি কেনে প্রকল্প কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মেট্রোরেল চালু হলে উন্নতি হবে বায়ুমানের

চলতে থাকে মহাকর্মযজ্ঞ। সড়কজুড়ে ভারি যন্ত্রের সমারোহ ঘটে। সংকীর্ণ সড়কে নানা ভোগান্তিকে সঙ্গী করে নগরবাসীর দীর্ঘ পথচলা শুরু হয়। অপেক্ষা নতুন এক সম্ভাবনার। নতুন এক যাত্রাপথ উন্মোচনের।

শেষ বক্স গার্ড ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি বসানো হয়। একই সঙ্গে শেষ হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভায়াডাক্ট বসানোর কাজও।

চলার পথ শেষ হতে না হতেই মেট্রোরেলের কোচের দেখা পায় মানুষ। বিশেষ কাপড়ে মোড়ানো প্রথম কোচ সেট ডিপো এলাকায় পৌঁছায় ২০২১ সালের ২১ এপ্রিল।

আরও পড়ুন: মেট্রোরেল: দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে

মেট্রোরেল প্রথম জনসম্মুখে আনা হয় ২০২১ সালের ১১ মে। একই বছরের ২৯ আগস্ট মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নানা চড়াই উৎরাই পেরুনো মেট্রোরেল প্রকল্পের সব থেকে বড় ধাক্কা আসে ২০১৬ সালের ১ জুলাই। রাজধানীর হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত হন প্রকল্প সংশ্লিষ্ট জাপানি নাগরিক। সেই রেশ সামলাতে না সামলাতেই আরেক ধাক্কা করোনা সংক্রমণ। নানা বাধ্যবাধকতা পেরিয়ে একপর্যায়ে সেই ধাক্কাও সামলে ওঠে মেট্রো। এরপরও নির্ধারিত সময়ের আগেই সকল কাজ সম্পন্ন করে শুরু হলো মেট্রোযাত্রা।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!