বাংলাদেশ

মেসিকে ভালোবাসেন ব্রাজিলিয়ানরাও

<![CDATA[

ব্রাজিল-আর্জেন্টিনা মানেই কথার লড়াই। তবে কাতার বিশ্বকাপে এবার দেখা গেল ব্যতিক্রমী এক চিত্র। ব্রাজিলিয়ান এক পরিবার ভালোবাসে লিওনেল মেসিকে। এবারের বিশ্বকাপ ব্রাজিল না জিতলে, শিরোপাটা দেখতে চান চিরপ্রতিদ্বন্দ্বীদের হাতে। মেসিপ্রেমী এই পরিবারের চাওয়া, ফুটবল নিয়ে হিংসা-বিদ্বেষ না ছড়িয়ে খেলাটা উপভোগ করাই মূল লক্ষ্য হোক সবার।

বিশ্বকাপ দেখতে আসা সমর্থকরা উৎসব করতে আসেন কাতারের সুক ওয়াকিফে। সেখানেই দেখা হয় এক ব্রাজিলিয়ান পরিবারের সঙ্গে। কিন্তু ব্রাজিলিয়ান হলেও তাদের অগাধ ভালোবাসা রয়েছে আর্জেন্টিনা দলের প্রাণভোমরা মেসির প্রতি।

সুক ওয়াকিফে ওই পরিবারের সদস্যরা ব্রাজিলের জার্সি পরে ঘুরতে দেখা গেছে। কিন্তু তাদের প্রত্যেকের হাতে রয়েছে মেসির জার্সিও। তারা বলেন, ব্রাজিলিয়ান হিসেবে আমরা ব্রাজিলকে ভালোবাসি। কিন্তু মেসির প্রতিও রয়েছে আমাদের ভালোবাসা। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়।

পরিবারটি আরও জানায়, ব্রাজিলিয়ানরা নেইমারকে যেমন ভালোবাসেন, তেমনি মেসিকেও ভালোবাসেন। মেসি নামটাই এমন যে তার ফুটবল শৈলীর জন্য সব দেশেই তার ফ্যান রয়েছে। এমনকি তার প্রতিপক্ষ খেলোয়াড়রাও তাকে ভালোবাসেন।

শুধু ওই পরিবার নয়, আরও অনেক ব্রাজিলিয়ানকেই দেখা গেছে, আর্জেন্টিনার জার্সি হাতে নিয়ে ঘুরতে। কেউ কেউ লাতিন আমেরিকার দুই জায়ান্ট দলের মিশ্রিত জার্সি পরেও ঘুরতে দেখা গেছে।

আরও পড়ুন: বিশ্বকাপে যে দলই জিতুক উৎসব করতে হবে সুক ওয়াকিফে!

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক গোল করেছেন লিওনেল মেসি। শুধু গোলই নয়, পুরো ম্যাচেও দুর্দান্ত খেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। যার সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই। যা চলতি বিশ্বকাপে মেসির দ্বিতীয় ম্যাচসেরা পুরস্কার। এ ম্যাচে দারুণ এক কীর্তিও গড়ের আর্জেন্টাইন সুপারস্টার। খেলে ফেললেন ক্যারিয়ারের হাজারতম ম্যাচ।

জাতীয় দলে মেসির অভিষেক হয়েছিল সেই ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে। হাঙ্গেরির বিপক্ষে সেই ম্যাচে বেঞ্চ থেকে মেসিকে মাঠে নামানো হয়েছিল। তবে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার মাত্র ৪০ সেকেন্ডেই গোল খায় তার দল। তখন কে ভেবেছিল আর্জেন্টিনার হয়ে একসময় সবচেয়ে বেশি ম্যাচ খেলবেন তিনি।

জাতীয় দলের জার্সিতে আগেই সবচেয়ে বেশি ১৬৮ ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন মেসি। এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন হ্যাভিয়ার মাসচেরানো। তার ম্যাচ সংখ্যা ১৪৭টি। জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে আজ অনন্য এক কীর্তি গড়ে ফেললেন মেসি।

ক্লাব ক্যারিয়ারের প্রায় বেশিরভাগ সময় বার্সেলোনায় কাটিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। কাতালান এই ক্লাবটিতে খেলেছেন সবচেয়ে বেশি ৭৭৮ ম্যাচ। নতুন ক্লাব পিএসজির হয়ে এখন পর্যন্ত মাঠে নেমেছেন ৫৩ বার। সব মিলিয়ে মেসি পেশাদার ক্যারিয়ারে ৯৯৯ ম্যাচ খেলে দাঁড়িয়েছিলেন হাজারের দুয়ারের সামনে। শেষ পর্যন্ত বিশ্বকাপের মতো মঞ্চেই অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে ৩৫ বছর বয়সী মেসি ছুঁয়ে ফেলেন হাজার ম্যাচের মাইলফলক।

আরও পড়ুন: ব্রাজিলের দারুণ জয়ে আবেগঘন পোস্ট নেইমারের

শুধু হাজার ম্যাচের মাইলফলকই নয়, চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নেমে পাঁচ বিশ্বকাপ খেলার রেকর্ডও গড়েছেন মেসি। এ ছাড়াও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ২৩ ম্যাচ খেলার রেকর্ডটিও মেসির। আর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে ম্যারাডোনার সঙ্গে যৌথভাবে ৮ গোল করেছেন মেসি। আর ২ গোল হলেই ছুঁয়ে ফেলবেন দেশটির হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!