বাংলাদেশ

মেসিদের উল্লাস, নাকি ডাচদের প্রতিশোধ?

<![CDATA[

দীর্ঘদিন পর বিশ্বকাপে ফিরে নজর কেড়েছে নেদারল্যান্ডস। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ডাচদের কেউ ফেভারিট না বললেও লড়াইটা যে সমানে সমান হবে তা বলাই যায়। এই নেদারল্যান্ডসকে হারিয়েই নিজেদের প্রথম বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ৩৬ বছর পর যখন তারা শিরোপা পুনরুদ্ধারের সামনে, তখন আবারও বাধা সে দলটাই। তবে ডাচদেরও কিছু হিসেবে চুকানোর বাকি আছে।

আর্জেন্টিনা আর নেদারল্যান্ডস ফুটবল দলের আছে বৈরী ইতিহাস। ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো তারা মুখোমুখি হয় ১৯৭৪ এর আসরে। যদিও এই দুদলের ৭৮ এর ফাইনাল ছিলো নানা কারণে বিতর্কিত। আর্জেন্টিনা দলটাই এমন বিতর্ক যে তাদের আষ্টে পৃষ্টে জড়িয়ে।

নিজেদের মাঠ বুয়েনস এইরেসে প্রথম বিশ্ব শিরোপা নেদারল্যান্ডসকে হারিয়েই জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু সেই ফাইনালে নির্ধারিত সময় পার হওয়ার পাঁচ মিনিট পর মাঠে নামে স্বাগতিকরা। নানাভাবে নেদারল্যান্ডস ফুটবলারদের চাপে রাখার চেষ্টা করে তারা। আপত্তি জানায় রেনে ভ্যান ডার কারকফের হাতের প্লাস্টার নিয়ে। নেদারল্যান্ডস দল উঠে যেতে চায় মাঠ থেকে। যদিও আর্জেন্টিনার অমূলক আপত্তি আমলে নেননি রেফারি। কারকফ হাতে বাড়তি ব্যান্ডেজ নিয়েই নামেন মাঠে। এর প্রতিবাদে ম্যাচ শেষে পুরস্কার বিতরনীতে ছিল না নেদারল্যান্ডস।

এরপরও বিশ্বকাপের মঞ্চে বেশ কবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। তবে আগের সেই বৈরিতা দেখা যায় নি।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপ জিতবে কারা, যা বললেন আর্জেন্টিনার কোচ

সাড়ে ৮ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে এই দুদল। সবশেষ ২০১৪ বিশ্বকাপের সেমিতে পেনাল্টি শ্যুট আউটে জয় পেয়েছিল আলবিসেলেস্তে। কাকতালীয়ভাবে সেবারের মতো এবারও ডাচ দলের দায়িত্বে লুই ভ্যান হল।

২০১৪ বিশ্বকাপের পর নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে ডাচ ফুটবল। কোয়ালিফাই করেনি ২০১৬ ইউরো এবং ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। সাত বছরে ৭ কোচ পরিবর্তন করে অবশেষে তৃতীয় দফায় গেল বছর দায়িত্ব দেয়া হয় লুই ভ্যান হলকে। ৭১ বছর বয়সী এই কোচ দলের দায়িত্ব নেওয়ার পর আর কোনো ম্যাচ হারেনি নেদারল্যান্ডস। অপরাজিত আছে ১৯ ম্যাচে।

দলের অভিজ্ঞ আর তরুণদের রসায়ন জমেছে দারুণভাবে। এবারের আসরে এখন পর্যন্ত যে দলগুলো অপরাজিত আছে তাদের মধ্যে নেদারল্যান্ডস একটি। তরুণ এই দলটাই তিনবার ফাইনালের মঞ্চ থেকে খালি হাতে ফেরা ডাচদের স্বপ্ন দেখাচ্ছে নতুন করে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!