খেলা

মেসিদের হারিয়ে প্রতিশোধ নিতে চান ডাচ কোচ

<![CDATA[

২০১৪ বিশ্বকাপের কথা হয়তো অনেকেরই মনে আছে। ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল মেসির আর্জেন্টিনা। ৮ বছর পর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবারও মুখোমুখি সেই নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। তবে এবার আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিশোধ নিতে চান নেদারল্যান্ডসের কোচ লুই ফন গাল।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও ডাচদের কোচ ছিলেন লুই ফন গাল। তখন সেমিতে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেও এবার সেই হারের প্রতিশোধ নিতে চান ফন গাল।

আরও পড়ুন: নেদারল্যান্ডসের বিপক্ষে অনিশ্চিত ডি পল 

ফন গাল বলেন, ‘মেসি এমন একজন খেলোয়াড় যে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। ২০১৪ সালে সেমিফাইনালে আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিলাম, মেসি সেভাবে বল স্পর্শই করতে পারেননি। কিন্তু আমরা পেনাল্টি শুটআউটে হেরেছিলাম। এবার আমরা আমাদের প্রতিশোধ চাই।’

এদিকে নেদারল্যান্ডসের খেলোয়াড়রা আগেই বলে দিয়েছে, এই বিশ্বকাপ তারা খেলছে তাদের কোচ ফন গালের জন্য। কারণ, তাদের অনেক অর্জনের পেছনে আছেন এই কোচ। ডাচদের বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখাচ্ছে ফন গালের কোচিং দর্শন এবং তার ট্যাকটিস। এ কারণেই ডাচ ফুটবলাররা তার জন্য নিজেদের উজাড় করে দিয়ে খেলতে চান।

ডাচ ডিফেন্ডার ড্যালি ব্লিন্ড বলেছেন, ‘এখনকার নেদারল্যান্ডস শুধু একজনের জন্যই খেলে। তার নাম লুই ফন গাল। প্রখর ফুটবল বুদ্ধির পাশাপাশি যার প্রতিটি ট্যাকটিক্যাল সিদ্ধান্তে মুগ্ধ ফুটবল বিশ্লেষকেরা।’

আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ইতিহাসের সেরা: ফিফা সভাপতি 

ডাচ কোচ লুই ফন গাল লড়াই করছেন প্রস্টেট ক্যানাসারের সঙ্গে। প্রতিটি ম্যাচের পর তাকে হাসপাতালে যেতে হয়। কিন্তু ডাগআউটে চিকিৎসা সংক্রান্ত কী ঘটেছে তা নিয়ে কখনো খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করতে বসেন না ৭১ বছর বয়সী এই কোচ। তাকে দেখেও বোঝার উপায় নেই যে এমন অসুখের সঙ্গে লড়ছেন তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!