মেসির নাম শুনলে কেমন লাগে পরীমণির?
<![CDATA[
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। তিনি ফুটবলের মেসির যে ভক্ত তা সবাই জানেন। তবে কী রকম ভক্ত, তা-ই এবার জানান দিলেন এ অভিনেত্রী।
মেসিভক্ত পরী তার ফেসবুক পেজে লিখেছেন এ বিষয়ে। তিনি তার পোস্টে লিখেছেন, ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বল্লেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায়।’ এ লেখার পরই জুড়ে দিয়েছেন লাভ সিম্বল দেয়া এক ইমোজি।
আরও পড়ুন: মালাইকার মা হওয়ার খবরে ক্ষুব্ধ অর্জুন কাপুর!
বর্তমানে ঢাকার বাইরে ভ্রমণ করছেন নায়িকা। সঙ্গে রয়েছেন স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ ও একমাত্র ছেলে রাজ্য।
ঢাকার অদূরে গাজীপুরের একটি নিরিবিলি অবকাশযাপন কেন্দ্রে সঙ্গে রয়েছেন পরীর শাশুড়িও। গত বছরও ঠিক এই সময়েই একই জায়গায় ঘুরতে গিয়েছিলেন রাজ-পরী দম্পতি।
তবে এ ভ্রমণে কিন্তু খেলা কখনো মিস করেন না পরী। আর বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় ছিল আর্জেন্টিনার খেলা। তাই বাড়তি উত্তেজনাও কাজ করেছে পরীর মধ্যে।
ফুটবল বিশ্বকাপের এবারের আসরে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে সৌদি আরব, মেস্কিকো ও পোল্যান্ডের বিপক্ষে। আর্জেন্টিনার খেলা নিয়ে পরী বলেন, ‘মেক্সিকোর সঙ্গে প্রথমার্ধের খেলায় আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। খেলা দেখতে বসে টেনশনে আমার এমন হয়। বুধবারের খেলায়ও এর ব্যতিক্রম ছিল না।’
আরও পড়ুন: চিকিৎসার জন্য এবার কোরিয়া যাচ্ছেন সামান্থা!
পরী আর্জেন্টিনার কট্টর সমর্থক হলেও স্বামী রাজ কিন্তু ব্রাজিলের সাপোর্টার। তবে স্ত্রী মেসিপাগল বলে প্রায়ই আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়েই খেলা দেখতে বসেন রাজ। তবে খেলা দেখে নাকি শান্তি নেই পরীর সংসারে। খেলার মাঝে রাজের টিপ্পনী, খেলায় হারের চেয়েও বেশি কষ্ট দেয় এই অভিনেত্রীকে।
]]>




