খেলা

মেসির পরে আলভারেজের গোল

<![CDATA[

মেসির পরে ইউলিয়ান আলভারেজ। অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলের সুযোগে আর্জেন্টিনার পক্ষে ব্যবধান বাড়ালেন ম্যানচেস্টার সিটির ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাতে এক আসর পর ফের কোয়ার্টার ফাইনালের সুবাস পাচ্ছে আর্জেন্টিনা।

প্রথমার্ধে লিওনেল মেসির দারুণ গোলের পর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আর্জেন্টিনার পক্ষে লিড দ্বিগুণ করলেন ইউলিয়ান আলভারেজ। অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাট রায়ানের ভুলে বল পেয়ে ফাঁকা গোলে বল ঠেলে দেন এই ফরোয়ার্ড। আগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। শেষ ছয় ম্যাচে এটি তার চতুর্থ গোল।

শনিবার (৩ ডিসেম্বর) আহমদ বিন আলী স্টেডিয়ামে ক্যারিয়ারের হাজারতম ম্যাচ খেলতে নেমেছেন লিওনেল মেসি। শেষ বিশ্বকাপ খেলতে নামা মেসি গ্রুপ পর্ব থেকেই ছড়াচ্ছেন আলো। অস্ট্রেলিয়ার ডিফেন্সিভ ফুটবলের কারণে তাদের রক্ষণভাগে তেমন প্রভাব রাখতে পারছিল না আলবিসেলেস্তেরা। তবে লিওনেল মেসির জন্য তো একটু যায়গাই যথেষ্ট। সুযোগটা পেয়েই কাজে লাগিয়ে দলকে কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে দিলেন তিনি।

আরও পড়ুন:মাইলফলক গড়ার ম্যাচে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

৩৩ মিনিটে পাপু গোমেজকে ফাউল করা হলে বা প্রান্ত থেকে ফ্রিকিক পায় আর্জেন্টিনা। মেসির দারুণ ফ্রি-কিক ডিবক্সে বাঁধা পেলেও ক্লিয়ার করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা। ডি বক্সের জটলায় বল পেয়ে দারুণ প্লেসিং শটে গোল করেন মেসি।

 

এর আগে ৩ মিনিটের মাথায় পাপু গোমেজের শট হাতে লাগলে অস্ট্রেলিয়ার ডিবক্সে হ্যান্ডবলের আবেদন করে আর্জেন্টিনা। তবে রেফারি তাতে সাড়া দেয়নি।

১৬ মিনিটে পাপু গোমেজ উড়িয়ে মারলে নষ্ট হয় সুযোগ। ১৮ মিনিটে অস্ট্রেলিয়ার আজিজ বেহিখ বল নিয়ে ঢুকে পড়েছিলেন আর্জেন্টিনার ডিবক্সে।  তবে ডিফেন্ডারদের চেষ্টায় বিপদমুক্ত থাকে গোলপোস্ট। ২৩ মিনিটে কর্নার পায় অস্ট্রেলিয়া। ২৬ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার আরও একটি আক্রমণ নষ্ট হয় আর্জেন্টিনার রক্ষণভাগের দৃঢ়তায়। ২৮ মিনিটে কর্নার থেকে অস্ট্রেলিয়ার প্রচেষ্টা ব্যর্থ করে দেন মলিনা। ৩০ মিনিটের সময় রায়ান ম্যাকগ্রিকে মলিনা ফেলে দিলে ফ্রি কিক পায় অস্ট্রেলিয়া। তবে দূর থেকে নেওয়া ফ্রিকিকে কোন বিপদ হয়নি আর্জেন্টিনার। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!