খেলা

মেসি-নেইমার যুগলবন্দীতে জয় পিএসজির

<![CDATA[

মেসি-নেইমার যুগলবন্দীতে আরও একবার জয় পেল পিএসজি। শনিবার (১০ সেপ্টেম্বর) ব্রেস্টের বিপক্ষে নেইমারের একমাত্র গোলে জয় পায় লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। এদিনও গোল না পেলেও নেইমারের গোলটিতে সহায়তা করেছেন লিওনেল মেসি।

নিজেদের মাঠে ব্রেস্টের বিপক্ষে এদিন ম্যাচজুড়েই আধিপত্য দেখায় স্বাগতিক পিএসজি। নেইমারের গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ দল পেনাল্টি পেলে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে তারা। তবে গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুম্মার নৈপুণ্যে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।

এদিন ম্যাচের নবম মিনিটে গোলের সুযোগ পায় ব্রেস্ট। তবে ডানদিকে সতীর্থের পাসে পা ছোঁয়াতে ব্যর্থ হন ইসলাম স্লিমানি।

আরও পড়ুন:রাতে মাঠে নামছে পিএসজি-বার্সেলোনা

এরপর টানা দুটি গোলের সুযোগ মিস করে পিএসজি। প্রথমে মেসির ক্রস ডিবক্সে পেয়ে শট গোলে রাখতে পারেননি নেইমার। আর মেসির আরেকটি চমৎকার পাস উড়িয়ে বাইরে মারেন এমবাপ্পে।

ম্যাচের ২৪ মিনিটে নেইমারকে ফাউল করে লাল কার্ড দেখেন ব্রেস্টের ডিফেন্ডার ক্রিস্তফ এরেল। তবে পরবর্তীতে ভিএআরের সাহায্য নিয়ে লাল কার্ড বাতিল করেন রেফারি। ফাউলের আগে অফসাইডে ছিলেন নেইমার।

এর পাঁচ মিনিট পরেই মেসি-নেইমার যুগলবন্দীতে এগিয়ে যায় পিএসজি। আর্জেন্টিনার অধিনায়ক মেসির দারুণ ক্রস ডিবক্সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন নেইমার। এটি এবারের লিগে ব্রাজিলিয়ান তারকার অষ্টম গোল। লিগে ৭ ম্যাচে ৮ গোল ও সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ১০  গোল হলো নেইমারের।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে অল্পের জন্য গোলবঞ্চিত হন মেসি। বাঁ দিক থেকে এমবাপ্পের ক্রসে ডি-বক্সে নেওয়া হেড পোস্টে লাগলে হতাশ হতে হয় মেসিকে।

আরও পড়ুন:দুই বছরের জন্য তুরস্কে গেলেন মাতা

৭০ মিনিটে পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে ডিবক্সে ব্রেস্টের একজনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্লিমানির নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন দোনারুম্মা।  কয়েক মিনিট পর আর একটি দুর্দান্ত শট ঠেকিয়ে দিয়ে পিএসজির জয় নিশ্চিত করেন এই  ইতালিয়ান গোলরক্ষক।

এই জয়ে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লেন্সকে  হটিয়ে ফের শীর্ষে উঠল পিএসজি। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে লেন্স। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে মার্শেই। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!