খেলা

মেহেদীর প্রথম বলেই সাজঘরে ধাওয়ান

<![CDATA[

প্রথম চার ওভার দুই পেসার দিয়ে চালালেন লিটন। এরপর পঞ্চম ওভারেই মেহেদী মিরাজকে আক্রমণে আনা হলো। আর এসেই শিখর ধাওয়ানকে তুলে নিলেন ওভারের প্রথম বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ ওভার শেষে এক উইকেটে ৩৪ রান।

মিরাজের প্রথম বলেই এলবিডব্লিউ হন ধাওয়ান। প্রথমে আম্পায়ার নটআউট দিলেও পরে ডিআরএস নিয়ে সাফল্য পায় টাইগাররা। ডিআরএসে দেখা যায়, সেখানে বল প্রথমে ধাওয়ানের পায়ে লাগে, এরপর ব্যাটে। পরে আম্পায়ার তার ডিসিশন পরিবর্তন করেন।

এদিকে বাংলাদেশ-ভারত তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত এবং নাসুম আহমেদ। এই দুজনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ এবং ইয়াসির আলী রাব্বি।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত তৃতীয় ওয়ানডে /দুই দলেই রয়েছে দুই পরিবর্তন 

এদিকে ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ভারত দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং দীপক চাহার। এই দুজনের পরিবর্তে ভারত দলে জায়গা পেয়েছেন ঈশান কিষাণ ও কুলদীপ যাদব। দলের অধিনায়কত্ব করছেন লোকেশ রাহুল। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!