মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের নিয়ে এইচএলপি নেটওয়ার্কের কর্মশালা
<![CDATA[
মেহেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইউপি সচিবদের অংশগ্রহণে দিনব্যাপী পারস্পারিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।
স্থানীয় সরকার বিভাগের আওতায় সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্পটি বাস্তবায়ন করছে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)।
আরও পড়ুন: যশোরে এইচএলপি নেটওয়ার্ক কর্মশালা
স্থানীয় সরকার মেহেরপুর শাখার উপপরিচালক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে ও মেহেরপুর স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার মোছা. রনি খাতুনের সঞ্চালনায় ওই কর্মশালায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, প্রকল্পের উপপরিচালক মনিকা মিত্র প্রমুখ।
এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব মো. ইসরাত হোসেন খান।
আরও পড়ুন: শেষ হলো ‘কর্মজীবনের কর্মশালা’
নেটওয়ার্ক কর্মশালায় অংশ নেন মেহেরপুর জেলার ৩ জন ইউএনও, ৩ উপজেলার ২০ জন ইউপি চেয়ারম্যান, নারী সদস্য, পুরুষ সদস্য ও ইউপি সচিবসহ মোট ৫২ জন। এ ছাড়া রিসোর্স পার্সন ছিলেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার মো. রেজাউল করিম রাজু ও জেলা প্রতিনিধি তরুণ কান্তি হোড়।
পরে বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদগুলো ‘ভালো-শিখন মার্কেট প্লেস’ পদ্ধতির মাধ্যমে নিজ নিজ ইউনিয়ন পরিষদের জন্য এক বা একাধিক ভালো-শিখন নির্বাচন করে এবং আগামী ইউপি বাজেটে অন্তর্ভুক্তির মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন করেন। প্রকল্প পরবর্তী সময়ে স্বউদ্যোগে এইচএলপি কার্যক্রম বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে দিনব্যাপী এ কর্মশালা সমাপ্ত হয়।
]]>




