খেলা

মোটরসাইকেলের ধাক্কায় ইটভাটার ম্যানেজার নিহত

<![CDATA[

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সুনীল মণ্ডল (৫০) নামে এক ইটভাটার ম্যানেজার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (০৯ জানুয়ারি) রাত ৮টার দিকে বালিয়াকান্দি-নারুয়া আঞ্চলিক সড়কের ইটভাটা টিএমবি ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুনীল মণ্ডল বালিয়াকান্দি সদর ইউনিয়নের ইরশালবাড়ী গ্রামের নরেন্দ্রনাথ মণ্ডলের ছেলে ও বালিয়াকান্দি টিএমবি ব্রিকসের ম্যানেজার।

আরও পড়ুন: বিদায়ী বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩০৯১ প্রাণহানি

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শালকী গ্রামে হিরা মণ্ডল মোটরসাইকেলে বালিয়াকান্দি থেকে নারুয়া এলাকায় যাচ্ছিলেন। লিয়াকান্দি-নারুয়া আঞ্চলিক সড়কে তিনি সুনীল মণ্ডলকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে যান। এতে তারা দুজনই গুরুতর আহত হন। ইটভাটার লোকজন তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুনীল মণ্ডলকে মৃত ঘোষণা করেন। আর মোটরসাইকেল আরোহী হিরা মণ্ডলকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: চলন্ত মোটরসাইকেলে ‘ফিল্মি স্টাইলে’ প্রেম, যুগল গ্রেফতার

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!