বিনোদন

মোটরসাইকেলে ৭২ লাখ টাকার সোনা!

<![CDATA[

যশোরের শার্শার সীমান্ত পথে ভারতে পাচারের সময় মোটরসাইকেল থেকে ৯টি সোনার বার জব্দ করা হয়েছে। এ সময় কাওছার আলী নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে সোনার বারগুলোসহ ওই যুবককে আটক করা হয়। জব্দ করা ওই সোনার বারের ওজন এক কেজি ৫০ গ্রাম; যার বাজার মূল্য ৭২ লাখ টাকা বলে জানা গেছে।

আটক কওছার আলী শার্শার দাউদখালী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

আরও পড়ুন: দুই ভাইয়ের শরীরে মিলল ১০ স্বর্ণের বার

২১ বিজিবি ব্যাটলিয়নের উপঅধিনায়ক মেজর ফরিদ আহমেদ জানান, শার্শার গাজীপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে বলে জানতে পারে বিজিবি। পরে গাজীপাড়া এলাকার অভিযান চালিয়ে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তার মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা ৯ পিস সোনার বার পাওয়া যায়।

সোনাসহ আটক আসামি কওছারকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।

এ নিয়ে গত তিন মাসে ২৪ কেজি ৩৯২ গ্রাম সোনা জব্দ করেছে ২১ বিজিবির সদস্যরা; যার মোট বাজার মূল্য ১৭ কোটি সাড়ে ৮৬ লাখ টাকা।  

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!