খেলা

মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী আহত

<![CDATA[

রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সজীব মোল্লা (২৩) নামে এক কলেজশিক্ষার্থী আহত হয়েছেন। তার কাছ থেকে সাড়ে ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত সজীবকে মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের বিছানায় শুয়ে সজীব নিজেই জানান, তার বাড়ি ভোলা লালমোহন উপজেলার নাজিরপুর গ্রামে। ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্সের ছাত্র তিনি। বর্তমানে ঢাকা উদ্যান কলেজ রোডে একটি মেসে থাকেন এবং টিউশনি করেন।

আরও পড়ুন: বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

তিনি জানান, রাতে বসিলা এলাকায় টিউশনি শেষে হেঁটে বাসায় ফিরছিলেন। ঢাকা উদ্যান এলাকায় আসার পর ৬-৭ জন ছিনতাইকারী তার পথরোধ করে। তার মানিব্যাগ, মোবাইল হাতিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তার কাধে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা সাড়ে ১২ হাজার টাকা ও একটি এনালগ (পুরাতন) মোবাইল সেট হাতিয়ে নেয়। আহত অবস্থায় সজীব বসিলায় তার ফুপুর বাসায় চলে যান। তখন তারা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাতে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সজীবের কাঁধে ছুরিকাঘাত রয়েছে। তার কাছ থেকে টাকা ও মোবাইল হাতিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন সজীব।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!