খেলা

ম্যাচ ভেস্তে যাওয়ায় মুষড়ে পড়েছেন জস বাটলার

<![CDATA[

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হট ফেবারিট ধরা হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। কিন্তু বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় দুদলই। শুক্রবার (২৮ অক্টোবর) বৃষ্টির কারণে ভেস্তে গেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচটি। গুরুত্বপূর্ণ ম্যাচটি ভেস্তে যাওয়ায় বেশ হতাশ ইংলিশ অধিনায়ক জস বাটলার।

চলতি বিশ্বকাপে বড় প্রভাবক হয়ে উঠছে বৃষ্টি। এরই মধ্যে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে। যার জেরে সমস্যায় পড়তে হয়েছে বড় দলগুলোকে। ম্যাচ বাতিল মানেই পয়েন্ট ভাগাভাগি। আর সেটাই হয়েছে মূল সমস্যার কারণ।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই দলের জন্যই বিপদ হয়ে দাঁড়িয়েছে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে দুই দলের জন্যই জয়টা গুরুত্বপূর্ণ ছিল।

এবারের আসরে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছিল ইংল্যান্ডকে। সেই দলই সুপার ১২ রাউন্ডে আয়ারল্যান্ডের কাছে হেরে যায়। এটি তাদের জন্য বড় ধাক্কা ছিল। তার ওপর শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটিও ভেস্তে গেল। ফলে পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খেল ইংলিশরা। এ দিন মেলবোর্নে বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাওয়ায় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে।

আরও পড়ুন: কীভাবে বাঘা বাঘা ব্যাটসম্যানের ত্রাস হলেন রশিদ খান, জানালেন রহস্য

এদিন আয়ারল্যান্ড-আফগানিস্তান ম্যাচও ভেস্তে গেছে। এতে গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিলের সমীকরণও বেশ জটিল হয়ে পড়েছে। স্বভাবতই বলা মুশকিল, কোন দুই দল শেষ চারে জায়গা করে নেবে।

বর্তমানে গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবলের প্রথম চারে থাকা দলগুলো হলো- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তাদের প্রত্যেকের পয়েন্ট ৩ করে। নিউজিল্যান্ড বাদে বাকি তিন দল ৩টি করে ম্যাচ খেলেছে। কিউইরা দুটি ম্যাচ খেলেছে। এ ছাড়া শ্রীলঙ্কা ও আফগানিস্তান রয়েছে যথাক্রমে পাঁচ এবং ছয় নম্বরে। তাদের পয়েন্ট ২ করে। আফগানিস্তান ৩ ম্যাচ খেললেও লঙ্কানরা খেলেছে দুটি ম্যাচ।

এমন পরিস্থিতিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পর জস বাটলার বলেন, বড় একটা ম্যাচ হতে যাচ্ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফুল হাউস স্টেডিয়ামে খেলা সবার কাছেই চ্যালেঞ্জিং, আলাদা একটা অনুভূতি ছিল। না খেলতে পেরে খুবই খারাপ লাগছে।

আরও পড়ুন: পাকিস্তানের ভাগ্য ঝুলছে বাংলাদেশ-ভারতের ওপর

তিনি বলেন, আগের ম্যাচটাও খুব হতাশায় কেটেছে। ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। রাতারাতি আমরা খারাপ দল হয়ে গেছি, তা কিন্তু নয়। এখন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর দিকে নজর রাখছি।

তবে ইংলিশ অধিনায়ক বলেন, পরের ম্যাচের দিকে ফোকাস করতে চাই। কারণ টুর্নামেন্টে থাকতে পরের ম্যাচ জিততেই হবে। টুর্নামেন্টের আগে থেকে আমরা ভালোই খেলছিলাম।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!