ম্যানচেস্টার সিটিকে বিদায় করে দিল সাউদাম্পটন
<![CDATA[
ইএফএল কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল ম্যানচেস্টার সিটি। বুধবার (১১ জানুয়ারি) রাতে সাউদাম্পটনের কাছে পেপ গার্দিওলার দল হেরেছে ২-০ গোলে।
দুইদিন আগেই এফএ কাপে চেলসিকে বিদায় করে রীতিমতো উড়ছিল ম্যানচেস্টার সিটি। সে ম্যাচে অনেকটা দ্বিতীয় সারির দল নামিয়েছিল পেপ গার্দিওলা। তবে দুই দিন পর ইএফএল কাপের কোয়ার্টার ফাইনালেও হল্যান্ড, ডি ব্রুইনেকে বেঞ্চে বসিয়েই একাদশ সাজিয়েছিলেন ম্যানসিটির স্প্যানিশ কোচ। ফলটাও পেতে বেশি দেরি হয়নি।
ইংল্যান্ডের তৃতীয় সেরা লিগ কাপের কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে ম্যানসিটি। প্রথমার্ধের ২৩ থেকে ২৮ মিনিটের মাঝে গোল দুইটি করেন সেকো মারা এবং মুসা জেনেপো।
আরও পড়ুন: জিদানকে অসম্মান করার পরদিনই চাকরি হারালেন গ্রেত
পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছে ম্যানসিটি। বল দখলে এগিয়ে ছিল সিটিজেনরা। তবে পুরো ম্যাচে মাত্র সাতটি শট নিতে পেরেছে গ্রিলিশ, ফোডেনরা। আর সেই সাত শটের একটিও অন টার্গেট রাখতে পারেনি তারা।
এদিকে বল দখলে পিছিয়ে থাকলেও প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছে সাউদাম্পটনের খেলোয়াড়রা। প্রথম হাফের ছয়টি শটের পাশাপাশি দ্বিতীয় হাফেও ছয়টি শট নিয়েছে তারা। যার চারটি অন টার্গেট ছিল।
সাউদাম্পটনের আক্রমণ ভাগের খেলোয়াড়দের চেয়ে তাদের ডিফেন্ডাররা দারুণ খেলেছে। ম্যানসিটির কোন খেলোয়াড়কেই তারা শট নিতে দেয়নি। ম্যানসিটি খেলোয়াড়দের চারটি শট ব্লক করেছেন সালিসু, লিয়ানকোরা।
এদিকে রাতের আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনকে ৪-৩ গোলের পেনাল্টি শুট আউটে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিলো।
]]>




