বাংলাদেশ

‘যদি ভুল সিদ্ধান্ত দেন, তাহলে কেউ ফিরে যেতে পারবেন না’, এমপি রাজুর হুঁশিয়ারি

আসন্ন ১৭ই সেপ্টেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি বলেন, আমরা রায়পুরার লোক আমরা কাউকে ভয় পাই না। তিনি বলেন, “কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমার আস্থা আছে, কিন্তু তারপরেও আমি আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা আসবেন বসবেন আপনাদের খাতির যত্ন করা হবে। তারপরেও যদি ভুল সিদ্ধান্ত দেন, তাহলে কেউ ফিরে যেতে পারবেন না।

বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরা উপজেলা সংলগ্ন রাজিউদ্দিন আহম্মেদ রাজু অডিটরিয়াম মাঠে রায়পুরা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. ইউনুস আলী
ভূইঁয়ার সভাপতিত্বে ও চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, নরসিংদী-৫ আসনের সাংসদ রাজিউদ্দিন আহম্মেদ রাজু এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নরসিংদীর আগামী সম্মেলনের নির্ধারিত তারিখের তিন দিন আগেই আমি নরসিংদীর সার্কিট হাউজে অবস্থান করবো। আমি আশা করি আপনারাও আমার সাথে থাকবেন।

এ সময় নিজ এলাকায় উন্নয়নের কথা তুলে ধরে এমপি রাজু বলেন, রায়পুরার দূর্গম চরাঞ্চলের বিদ্যুৎ সংযোগের পাশাপাশি জনসাধারণের চলাচলের জন্য রাস্তা ছিলো না ওইসব এলাকায় আমি রাস্তা ও বিদ্যুৎ সংযোগ করে দিয়েছি। এখন সেখানে সাধারণ মানুষ গাড়ি নিয়ে চলাচল করতে পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) বীর প্রতীক মো. নজরুল ইসলাম, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজিব আহমেদ পার্থ, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সদস্য মমতাজ উদ্দিন ভ‚ইয়া, রায়পুরা পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মাহাবুবুল আলম শাহীন, পৌর মেয়র মো. জামাল মোল্লা, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লায়লা কানিজ লাকি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিলন মাস্টার, সাধারণ সম্পাদক আলমগীর কবীর সরকার, রায়পুরা উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভূঁইয়া মাসুদ, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হক রিমন, সাধারন সম্পাদক শাহজালাল আহমেদ শাওন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন প্রমূখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!