যশোর চেম্বারের নির্বাচন স্থগিত
<![CDATA[
যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত করেছেন আদালত। বুধবার (৪ জানুয়ারি) এক ব্যবসায়ীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী জজ সুজাতা আমিন এ আদেশ দেন।
একইসঙ্গে বিবাদীদের এক কার্যদিবসের মধ্যে আদালতে হাজির হয়ে শুনানিতে অংশগ্রহণের নির্দেশ দেন বিচারক।
যশোরের মেসার্স পারভেজ ট্রেডার্সের মালিক মেহেদী হাসানের (ভোটার নম্বর-৬৪২) দায়ের করা মামলায় যশোর চেম্বার অব কমার্সের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নির্বাচন বোর্ডের আহবায়ক, দুই সদস্য, এবং আলম ট্রেডার্সের মালিক মো. আলম, সরোয়ার ট্রেডার্সের মালিক গোলাম সরোয়ার, রহিম স্টোরের মালিক আব্দুর রহিম ও যশোর কর অঞ্চলের উপকর কমিশনারকে বিবাদী করা হয়েছে।
আরও পড়ুন: চেম্বার অব কমার্স ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের চুক্তি সই
মামলার বাদীর অভিযোগ, নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোটার তালিকায় ৩শ’র অধিক ভোটারের হালনাগাদ কোনো আয়কর সনদ নেই। এবং তারা আয়কর সনদের মুল কপি দাখিল না করে বেআইনিভাবে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এসব অভিযোগ এনে নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দিলে তা গ্রহণ না করায় তিনি আদালতে মামলা করেন।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরইমধ্যে সব প্রস্তুটি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে দুটি প্যানেলের একটি ব্যবসায়ী অধিকার পরিষদ যার নেতৃত্বে রয়েছেন হুমায়ুন কবির কবু। অপর ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সভাপতি মিজানুর রহমান খান।
]]>




