বাংলাদেশ

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা: শুরু হচ্ছে ‘মেগা এডুকেশন এক্সপো’

<![CDATA[

যুক্তরাজ্যে খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজে উচ্চশিক্ষায় সুযোগ সম্পর্কে জানাতে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে শুরু হচ্ছে ‘ইউকে ইউনিভার্সিটি মেগা এডুকেশন এক্সপো ২০২৩’।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান এ.এইচ.জেট এসোসিয়েটের আয়োজনে আগামী শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে, রোববার (২৯ জানুয়ারি) সিলেটের গ্র্যান্ড প্যালেস হোটেলে এবং সোমবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের দি পেনিনসুলা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে এই  এক্সপো।

আয়োজক প্রতিষ্ঠান এ.এইচ.জেট এসোসিয়েটের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মুনায়েম হক চৌধুরী বলেন, বাংলাদেশের যে সেকল শিক্ষার্থীরা লন্ডনের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যেতে চায়, আমরা তাদের নিয়ে কাজ করছি। আর প্রত্যেক বছরের এই সময়ে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতে মেগা এডুকেশন  এক্সপোর আয়োজন করে থাকি। যেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের দেশের বাইরে উচ্চ শিক্ষার সুযোগের পরিধি সম্পর্কে পরিপূর্ণ  ধারণা এবং বৃত্তিসহ পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় তথ্য পেয়ে থাকে।

আরও পড়ুন: ব্রিটেনে ছুটির দিনেও কনস্যুলার সেবা দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন

তিনি আরও বলেন, মূলত আমাদের দেশের শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ হয় না। কিন্তু এই মেলায় যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা আসবে।  শিক্ষার্থীরা তাদের পছন্দমতো কোর্স ও স্কলারশিপ নিয়ে সরাসরি কথা বলতে পারবেন। তাই  এই এক্সপো শিক্ষার্থীদের জন্য বড় একটি প্লাটফর্ম।

এক্সপোতে শিক্ষার্থীদের বিদেশে পড়াশুনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি তথ্য দেয়া হবে। যা জেনে শিক্ষার্থীরা সহজেই তাদের ক্যারিয়ার পরিকল্পনাও সাজাতে পারবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!