যুক্তরাষ্ট্রকে ছাড়া ইউরোপ ‘যথেষ্ট শক্তিশালী নয়’
<![CDATA[
ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে ছাড়া ইউরোপ ‘যথেষ্ট শক্তিশালী নয়’ বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। অস্ট্রেলিয়ার সিডনিতে ন্যাটোর বৈঠকে সৃষ্ট পরিস্থিতিতে তিনি ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা সামর্থ্য গড়ে তোলার আহ্বান জানান। শুক্রবার (২ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফিনিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সঙ্গে নির্মম সত্য কথা বলতে চাই, ইউরোপ এখন যথেষ্ট শক্তিশালী নয়, যুক্তরাষ্ট্রকে ছাড়া আমরা বিপদে পড়ব।’
ইউক্রেনে সবচেয়ে বেশি সামরিক সহায়তা প্রদানকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। গত মাসে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের একটি গবেষণা ব্রিফিংয়ে জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযানের পর যুক্তরাষ্ট্র ১৮ দশমিক ৬ বিলিয়ন সহায়তা দিয়েছে।
সিডনিতে মারিন বলেন, ‘রুশ আক্রমণ প্রতিহত করতে যুক্তরাষ্ট্র প্রচুর অস্ত্র, আর্থিক, মানবিক সহায়তা দিয়ে এগিয়ে আছে।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র-ন্যাটো সরাসরি অংশ নিচ্ছে: ল্যাভরভ
তিনি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে ইউরোপীয় প্রতিরক্ষার ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। নিশ্চিত করতে হবে বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় আমরা যেন মানিয়ে নিতে পারি।
ইউক্রেনে রাশিয়ার হামলার আগ পর্যন্ত ফিনল্যান্ড রাশিয়া ও ন্যাটো জোটের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রেখেছিল। কিন্তু মে মাসে তারা পোল্যান্ডের সঙ্গে ন্যাটোতে যোগ দেয়ার জন্য আবেদন করে। তবে তুরস্কের বিরোধিতার কারণে সদস্য পদ এখনও আটকে আছে।
]]>




