যুক্তরাষ্ট্রে আর্কটিক ঝড়ের আঘাতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৫৬ ডিগ্রিতে
<![CDATA[
যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে ভয়াবহ আর্কটিক ঝড়। এর প্রভাবে দেশটিতে গড় তাপমাত্র নেমে যেতে পারে মাইনাম ৪০ থেকে ৫৬ ডিগ্রি সেলিয়াসের ঘরে। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই ঝড়ে ভয়াবহ ঠাণ্ডা বয়ে আনবে যা জীবনযাত্রাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার সারা দিন তাপমাত্রা কমেছে। আর্কটিক ঝড় আঘাত হানলে তাপমাত্র আরও কমবে। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, তাপমাত্র কমার পাশপাশি ব্যাপক তুষারপাতের সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৩৫ মাইল বেগে তুষারঝড় বয়ে যেতে পারে। এতে বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশপাশি যান চলাচঘূর্ণিঝড় ল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প, বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ
পূর্ব সতর্কতার অংশ হিসেবে মার্কিন আবহাওয়া বিভাগ দেশটিতে শীতকালীন আবহাওয়া সতর্কবার্তা জারি করেছে। এক বিবৃতিতে মার্কিন আবহাওয়া বিভাগ বলেছে, ‘বাতাসের তাপমাত্রা উল্লিখিত মাত্রায় কমে গেলে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করা হলে পাঁচ মিনিটেরও কম সময়েরে মধ্যে যেকোনো ব্যক্তি ঠান্ডায় জমে যেতে পারে। এবং হাইপোথার্মিয়া ও দীর্ঘায়িত ঠান্ডার প্রভাবে মৃত্যুও হতে পারে।’
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটওয়্যারের দেয়া তথ্যানুসারে অনুসারে, ক্রিসমাসের ঠিক আগের সপ্তাহটি যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ব্যস্ততম পর্যটন মৌসুম। অথচ এই সময়ে বিপুল পরিমাণ ফ্লাইট বাতিল করতে হচ্ছে। এর মধ্যে কেবল গত বৃহস্পতিবারই ৪ হাজারের অধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ঝড়ের কারণে সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাটের বিষয়েও উদ্বিগ্ন কর্তৃপক্ষ।
]]>




