যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ অব্যাহত
<![CDATA[
প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। বোস্টনে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ আরিফ ফয়সাল নিহতের ঘটনায় অব্যাহত রয়েছে বিক্ষোভ।
হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে স্থানীয় সময় সোমবার (৯ জানুয়ারি) ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের ক্যামব্রিজ সিটি হলের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন কমিউনিটির শত শত মানুষ। তারা বলেন, একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সারাবিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত
সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবস হলেও কাজ ফেলে মানবাধিকার রক্ষার আন্দোলনে শামিল হন বিক্ষোভকারীরা। পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী আরিফ ফয়সাল নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান তারা।
প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন কমিউনিটির মানুষ অংশ নেন। ছিলেন ভিন্ন ভাষাভাষীর মানুষও। তাদের অভিযোগ, পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। পুলিশ চাইলে আরিফের প্রাণ বাঁচাতে পারত। এতে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
এ সময় ক্যামব্রিজ সিটি মেয়র সিম্বল সিদ্দিকী বিক্ষোভ সমাবেশে এসে বিচারপ্রার্থীদের পাশে দাঁড়ান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।
আরও পড়ুন: মার্কিন মানবাধিকার রাজনীতি ও ফয়সাল হত্যা
গত বুধবার (৪ জানুয়ারি) বোস্টন শহরের পাশে ক্যামব্রিজে দিনে দুপুরে বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ আরিফ ফয়সালকে পরপর পাঁচটি গুলি করে পুলিশ। ক্যামব্রিজ পুলিশ জানায়, প্রতিবেশীর ফোন পেয়ে তারা ঘটনাস্থলে এসে ফয়সালকে ধাওয়া করে। পুলিশের দাবি, নিহত আরিফের হাতে ছুরি ছিল।
]]>




