খেলা

যুবলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আহত আ.লীগ নেতা

<![CDATA[

রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে যুবলীগের মতবিনিময় সভায় মারামারি ও ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ নেতা মো. শামীম আহমেদ (৫০) আহত হয়েছেন। তিনি ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহীদ ফারুক সড়কে টনি টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। আহত শামীম আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, রাতে টনি টাওয়ারের সামনে যুবলীগের একটি মতবিনিময় সভা চলছিলো। সে সময়ে ছাত্রদলের নতুন কমিটির একটি মিছিল নিয়ে তার পাশ দিয়ে যাচ্ছিলো। ঠিক সে সময় সভায় ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই যুবলীগ ও ছাত্রদলের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লোকজন তিনজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আরও পড়ুন: বড় ভাইদের মেইনটেইন করে ছাত্রলীগের মেয়েরা, কাদেরের ক্ষোভ

তিনি আরও জানান, এই ঘটনায় দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তারা ককটেল বিস্ফোরণে আহত হয়নি।

শামীম আহমেদের ভাগিনা জাহিদ হাসান শুভ জানান, যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামীম। এ ছাড়া একই ওয়ার্ডের যুবলীগের সাবেক সহ-সভাপতি। আজকে (শুক্রবার) তাদের মতবিনিময় সভায় ছাত্রদলের লোকজন ককটেল নিক্ষেপ করে। এরপর তারা হামলাও করে। এতে শামীমের পিঠে আঘাত লেগেছে। তবে তিনি শঙ্কামুক্ত।

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!