যে কারণে মেসিকে ব্রাজিলে আমন্ত্রণ
<![CDATA[
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী হলেও লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সংশয় নেই সেলেসাওদের। সদ্য বিশ্বকাপজয়ী এ আলবিসেলেস্তে তারকার পায়ের ছাপ নিতে তাকে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে আমন্ত্রণ জানিয়েছে ব্রাজিল।
মেসিকে পায়ের ছাপ দিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে এরই মধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে চিঠি পাঠিয়েছে মারাকানা স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্রাজিলের সরকারি সংস্থা স্পোর্টস সুপারিনটেনডেন্ট।
এ বিষয়ে সংস্থাটির সভাপতি আদ্রিয়ানো সান্তোস বলেন, ‘মেসি এরই মধ্যে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি ফুটবল মাঠে নিজের গুরুত্ব প্রমাণ করেছেন। তিনি ফুটবল ইতিহাসেরই অংশ। মারাকানায় তার পায়ের ছাপ রাখার মধ্য দিয়ে সম্মান জানানো হবে। মেসি বল পায়ে অসামান্য প্রতিভাবান একজন ফুটবলার। আর এ কারণেই মেসির প্রতি শ্রদ্ধা জানাতে চায় মারাকানাও।’
আরও পড়ুন: মেসির গায়ের সেই বিশতের দাম কত?
এর আগেও বেশ কয়েকজন কিংবদন্তি ফুটবলার ব্রাজিলে পায়ের ছাপ দেয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন। মারাকানা স্টেডিয়ামের ‘হল অব ফেমে’ ব্রাজিলের পেলে, রিভেলিনো, গারিঞ্চা,পর্তুগালের ইউসেবিও, জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, রোনালদো নাজারিও, চিলির এলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার দিয়ান পেটকোভিচসহ আরও অনেক কিংবদন্তির পায়ের ছাপ সংরক্ষিত আছে।
তাদের সঙ্গে এবার মেসির পায়ের ছাপও সংরক্ষণ করে রাখতে চায় মারাকানা কর্তৃপক্ষ। কাতার বিশ্বকাপের আগপর্যন্ত লিওনেল মেসি ফুটবলের প্রায় সব পুরস্কারই জিতেছেন। ক্লাব পর্যায়ে জিতেছেন অসংখ্য লিগ ট্রফি, চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, ক্লাব বিশ্বকাপসহ একাধিক শিরোপা।
আরও পড়ুন: ‘সবচেয়ে ঘৃণিত ব্যক্তি মার্টিনেজ’
আন্তর্জাতিক পর্যায়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের পুরস্কার কোপা আমেরিকা জয়ের পাশাপাশি জিতেছেন ইউরোপ-কনমেবল লড়াইয়ের শ্রেষ্ঠত্বের পুরস্কার ফিনালিসিমা ট্রফি। তার জীবনের একমাত্র অপূর্তা ছিল ফিফা বিশ্বকাপ। কাতারে গত ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে সে আক্ষেপও ঘুচল মেসির। ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন সাতবার।
বিশ্বকাপ জেতার পর মেসি নিজেই তাই জানিয়েছেন, ফুটবলের কাছে তার আর চাওয়ার কিছু নেই। প্রতিদ্বন্দ্বী দেশের হলেও মেসির এমন সব কীর্তির কারণে তার পায়ের ছাপ নিজেদের ‘হল অব ফেমে’ রাখার সিদ্ধান্ত নিয়েছে মারাকানা স্টেডিয়াম।
]]>




