রংপুরে চেম্বার নেতাদের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাক্ষাৎ
<![CDATA[
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৮টায় নগরীর জাহাজ কোম্পানি মোড়ে রংপুর চেম্বারের কনফারেন্স কক্ষে ভারতীয় সহকারী হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুসহ অন্যান্য নেতা। শুভেচ্ছা বিনিময় শেষে চেম্বার নেতাদের সঙ্গে পরিচিত হন ভারতীয় সহকারী হাইকমিশনার।
আরও পড়ুন: যশোর চেম্বার অব কমার্সের ভোট ৭ জানুয়ারি
চেম্বারের পরিচালক রবি সুমানি বলেন, ভারতীয় সহকারী হাইকমিশনার পঞ্চগড়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। পঞ্চগড়ে রাতযাপনের কোনো সুব্যবস্থা না থাকায় রংপুরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার গেস্ট হাউসে আসেন তিনি। পরে ভারতীয় সহকারী হাইকমিশনার রংপুর চেম্বারের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় চেম্বারের নেতারা ছাড়াও রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি উপস্থিত ছিলেন।
]]>




