বাংলাদেশ

রংপুরে ভাবির লাঠির আঘাতে দেবরের মৃত্যু

<![CDATA[

রংপুরের পীরগাছায় ভাবির লাঠির আঘাতে রওশন মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ভাবি আরিফা আক্তার এবং ভাই রতন মিয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার (অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কইকুরি মিঠাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলের দিকে পুলিশ খবর পেলে রওশনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, বছর দুয়েক আগে বিচ্ছেদ হওয়া রওশন মিয়া গত বৃহস্পতিবার এক তরুণীকে বিয়ে করার কথা জানায় তার পরিবারকে। এরপর ওই মেয়েকে  বাড়িতে নিয়ে আসেন রওশন। তখন ভাবি আরিফা আক্তার ও তার স্বজনরা বিষয়টি মেনে না নেয়ায় চলে যান ওই তরুণী।

এ নিয়ে ক্ষোভে-দুঃখে সেদিন রাতেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন রওশন মিয়া।

পরে স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসা শেষে শনিবার বেলা ১টার দিকে রওশন নিজ বাড়ি মিঠাপাড়ার গ্রামে যান। এসময় ভাবি আরিফা আক্তার তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রওশন মারা যান।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মদ্যপ অবস্থায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!