খেলা

রংপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

<![CDATA[

রংপুরের মিঠাপুকুরে মাহমুদ মিয়া (৪৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বাতাসন দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহমুদ মিয়া উপজেলার লালচন্দ্রপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঝালকাঠিতে যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কামরুজ্জামান বলেন, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি রাতে পূর্বশত্রুতার জেরে একই এলাকার মুকুল মিয়া নামে এক ব্যক্তির বিশেষ অঙ্গ কেটে হত্যার পর একটি বিলে মরদেহ ফেলে রেখে যান মাহমুদ মিয়া। এ ঘটনায় পরদিন পরিবারের পক্ষ থেকে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় বিচারিক আদালত মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

পুলিশের এই কর্মকর্তা আরও রলেন, রায় ঘোষণার পর থেকে আসামি মাহমুদ মিয়া পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!