বাংলাদেশ

রংপুরে শাশুড়িকে মারধরের অভিযোগে কারাগারে পুত্রবধূ

<![CDATA[

রংপুরের কাউনিয়ায় রাস্তায় ফেলে শাশুড়ি আয়েশা বেগমকে মারধরের ঘটনায় তার ছেলের বউ (পুত্রবধূ) রত্না বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, ছেলের বউয়ের নির্যাতনের শিকার বৃদ্ধা আয়েশা বেগম ওই গ্রামের মৃত. আব্দুল সিদ্দিকের স্ত্রী। আয়েশার ছেলে আশরাফুল ইসলাম তার স্ত্রী রত্নাকে নিয়ে আলাদা বাড়িতে থাকতেন। কয়েক দিন আগে কাউকে কিছু না বলে আশরাফুল ঢাকায় চলে যান। এ নিয়ে শাশুড়িকে সন্দেহ করে বৃহস্পতিবার সকালে তার বাড়িতে গিয়ে স্বামীর খবর জানতে চান রত্না। একপর্যায়ে গালিগালাজ শুরু করেন রত্না।

আরও পড়ুন: বউ-শাশুড়ির যুদ্ধে প্রাণ গেল দুখু মিয়ার

এতে শাশুড়ি প্রতিবাদ করলে তাকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে প্রকাশ্যে মারধর শুরু করে রত্না। পরে এলাকাবাসী গিয়ে তাকে উদ্ধার করে বলে জানান তিনি।

তিনি বলেন, গত শুক্রবার তাকে আহত অবস্থায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মারধরের ঘটনায় শাশুড়ি মামলা করলে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রত্না বেগমকে গ্রেফতার করে পুলিশ। পরে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!