বাংলাদেশ

রণবীর-আলিয়া কন্যার ছবি তোলা নিষেধ

<![CDATA[

সম্প্রতি কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতি। কন্যাসন্তানের জন্মের পর কেটে গেছে চার দিন। কিন্তু এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি তাদের কন্যার ছবি। জানা গেছে, আপাতত মেয়ের ছবি প্রকাশ করার সম্ভাবনাও নেই। কারণ, নবজাতকের ছবি তোলা নিষেধ বলে খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা।

কাপুর পরিবারের ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন রণবীর-আলিয়া চান না বিশ্বস্ত বন্ধুবান্ধব ছাড়া তাদের মেয়ের ছবি কেউ ফ্রেমবন্দি করুক। ঘুম থেকে উঠে কোনো সকালে রণবীর-আলিয়া তাদের মেয়ের ছবি ইন্টারনেটে দেখতে চান না। তা ছাড়াও মেয়েকে সবাই দেখতে যেতেও পারছেন না। বিষয়টি উল্লেখ করে তিনি জানান নবজাতকদের ইনফেশনের ঝুঁকি রয়েছে। তাই রণবীর-আলিয়ার মেয়ের কাছে সবার যাওয়ার অনুমতি নেই। কারণ সবার কাছে তো কোভিড-১৯ পরীক্ষার সার্টিফিকেট দেখতে চাওয়া যাবে না! এটি অভদ্র আচরণ হয়ে যাবে।

আরও পড়ুন: অস্কারজয়ী পরিচালকের হলিউড ছবিতে অভিনয় করবেন আলি

কাপুর পরিবারের ঘনিষ্ঠজন পরিচালক-প্রযোজক করণ জোহর। কয়েক দিন লন্ডন থেকে ভারতে ফিরেছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত রণবীর-আলিয়ার মেয়েকে দেখতে পারেননি তিনি। করণ দেশে ফিরে কোভিড-১৯ পরীক্ষা করিয়েছেন। রিপোর্ট নেগেটিভ এলেই করণ এ দম্পতির বাড়ি যাবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: ঝামেলাপূর্ণ ভিকি-ক্যাটের বিয়ের বছরপূর্তি!

গত ৬ নভেম্বর এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। তারপর থেকেই কাপুর ও ভাট পরিবারে আনন্দের হাওয়া বইছে। কন্যাকে প্রথম কোলে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রণবীর কাপুর। এ সময় উপস্থিত সবার চোখের পাতা আনন্দ অশ্রুতে ভিজে গিয়েছিল। আজ হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন রণবীর-আলিয়া।

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের আড়াই মাস না পেরোনোর আগে মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!