রবীন্দ্র কুঠিবাড়িতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতি চালু
<![CDATA[
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তার সাহিত্যকর্ম যেন দৃষ্টি প্রতিবন্ধীরা জানতে পারে, সেজন্য কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে ব্রেইল ভাষা কার্যক্রম চালু করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে প্রত্নতত্ত্ব অধিদফতরের আয়োজনে কুঠিবাড়ির জাদুঘরে কবি গুরুর আত্মজীবনী পাঠের মাধ্যমে ব্রেইল ভাষা কার্যক্রমের উদ্বোধন করেন দৃষ্টি প্রতিবন্ধী ও কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স পড়ুয়া ছাত্রী অঞ্জনা রাণী।
রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, মহিলা নেত্রী হোসনেয়ারা রুবি, কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস।
আরও পড়ুন: প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়: ফরহাদ হোসেন
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ ছাত্রী অঞ্জনা রাণী বলেন, ‘এত বড় কার্যক্রম আমার মাধ্যমে শুরু হওয়ায় আমি খুব আনন্দিত। কুঠিবাড়িতে এসে আমরাও এখন কবিগুরু সম্বন্ধে জানতে পারব। আমি চাই দেশের সবকিছু ডিজিটালাইজেশন করার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্যও ডিজিটাল সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হোক।’
এ বিষয়ে রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমীন বলেন, ‘রবীন্দ্র সম্বন্ধে দৃষ্টি প্রতিবন্ধীদের জানানোর জন্য ব্রেইল সিস্টেম উদ্বোধন করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যেন না ভাবে যে, তারা পিছিয়েছে রয়েছেন।’
]]>




