রসিক নির্বাচন: পাল্টা-পাল্টি অভিযোগে চলছে প্রচারণা
<![CDATA[
রংপুর সিটি নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা রাত-দিন ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। কখনও হেঁটে, কখনও রিকশায়, কখনও মোটরসাইকেলে করে গণসংযোগে অংশ নিচ্ছেন তারা। তবে এর মাঝে রয়েছে নির্বাচন নিয়ে প্রার্থীদের রয়েছে অভিযোগ-পাল্টা অভিযোগ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নগরীর মাহিগঞ্জ থানার এরশাদ নগর, ডিমলা মন্দির, ফতেপুর এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।
এসব এলাকা ঘুরে তিনি অভিযোগ করে বলেন, গত ৫ বছরে রংপুর সিটিতে কোনো উন্নয়ন ও আধুনিকতার ছোয়া পড়েনি। বরং জনগণকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছে পক্ষ।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশা জানিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী ও বিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুরের মানুষ শান্তিপূর্ণ, এখানকার ভোট উৎসবমুখর হবে বলে জানান তিনি।
এদিকে একইদিন দুপুরে নগরীর সিটি বাজারে গণসংযোগ করেন জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী ও বিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশা করছি। রংপুরের মানুষ শান্তিপূর্ণ, এখানকার ভোট উৎসবমুখর হবে।
আরও পড়ুন: সিটি নির্বাচনে ইভিএমের প্রতি ভোটারদের সম্পূর্ণ আস্থা আছে: সিইসি
কোন প্রার্থীর ব্যাপারে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মোস্তফা বলেন, কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমি গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা একজন মানুষ। ভোট চাইতে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, জনতার উচ্ছ্বাস দেখেই বোঝা যায় এবার লাঙ্গল আরও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে।
রংপুরে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট করতে সকল প্রার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জানান, একটি শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত করতে জাতীয় পার্টি বদ্ধপরিকর। আমরা কোনো প্রার্থীর ব্যাপারে কথা বলছি না। কিন্তু একজন প্রার্থী আমাদের প্রার্থীকে নিয়ে বিভিন্ন পথসভায় কুৎসিত মন্তব্য করছে। জাতীয় পার্টি তাকে নিয়ে মন্তব্য করা শুরু করলে তিনি টিকতে পারবেন না বলেও হুশিয়ারি দেন তিনি
]]>




