বাংলাদেশ

রাঙ্গাকে বহিষ্কারের পর ভাঙল রংপুর জেলা কমিটি

<![CDATA[

মসিউর রহমান রাঙ্গাকে দল থেকে অব্যাহতি দেয়ার পর তার নেতৃত্বাধীন রংপুর জেলা জাতীয় পার্টির ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

তবে নতুন কমিটিতে আবুল মাসুদ নান্টুকে আহ্বায়ক এবং গেল কমিটির সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাককে মহাসচিব করা হয়েছে। যাদের দু’জনই মসিউর রহমান রাঙ্গার ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও কমিটিতে রংপুর মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার অনুসারীরাই প্রাধান্য পেয়েছে।

এদিকে আহ্বায়ক কমিটিতে নেই রংপুর সদর আসনের এমপি এরশাদপুত্র সাদ এরশাদ, এক সময়ের গুরুত্বপূর্ণ নেতা অ্যাডভোকেট সালাহউদ্দিন কাদেরী, সাবেক এমপি আনিছুল ইসলাম মণ্ডল, রংপুর পৌরসভার সবশেষ মেয়র আব্দুর রাউফ মানিক, সাবেক জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অনেকের নাম।

কমিটি ঘোষণার পর রংপুরের এক সময়ের শীর্ষ নেতা অ্যাডভোকেট সালাহউদ্দিন কাদেরী সময় নিউজকে বলেন, এই দলটি করে কখনও সম্মান পাইনি। অর্থ-পেশীশক্তি ছাড়া এই দল করা যায় না বলে সরে এসেছি। সালাহউদ্দিন কাদেরী দলের দুর্দিনে, বিশেষ করে ১৯৯০ সালে এরশাদের পতনের পর দলের শীর্ষ পদগুলোতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এরশাদের জীবদ্দশায় কেন্দ্রীয় কমিটিতে থাকলেও এবারের জেলা কমিটিতেও স্থান হয়নি তার।

তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনিছুল ইসলাম মণ্ডল ২০০৮ সাল থেকে বরাবর দলের জলা কমিটির সদস্য ছিলেন। কিন্তু এবারের কমিটিতে তার নাম নেই। সময় নিউজকে তিনি বলেন, আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়ে এরশাদ সাহেবের কথায় এখানে এমপি হয়েছিলাম। পরের নির্বাচনে মনোনয়ন দেয়া হয়নি। এবার জেলা কমিটিতে রাখা হয়নি। এতে দারুণ অপমানবোধ করছেন বলে অভিমত ব্যক্ত করেন সাবেক এই সংসদ সদস্য।

আরও পড়ুন: জাতীয় পার্টির আরেক নেতাকে অব্যাহতি

নির্বাচিত কমিটির শীর্ষ পদ থেকে সরিয়ে গত বার কমিটি ঘোষণা করা হয়। এবারের কমিটিতে সদস্য পদও দেয়া হয়নি বিশিষ্ট শিল্পপতি আরডি গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকেও।

বেগম রওশন এরশাদকে নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় বক্তব্য জানা যায়নি বাবা এরশাদের রংপুর-৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য রাহগীর আল-মাহী সাদ এরশাদের। তবে পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সঙ্গে ব্যক্তিগত বিরোধের কারণে কমিটিতে তাকে রাখা হয়নি বলে মনে করেন রংপুরের রওশনপন্থী জাতীয় পার্টির নেতাকর্মীরা।

কমিটিতে জিএম কাদের প্রথম সদস্য ও দ্বিতীয় সদস্য হয়েছেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সদস্য রাখা হয়েছে এরশাদের ভ্রাতুষ্পুত্র ও রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আসিফ শাহরিয়ারকে। যে আসন থেকে মসিউর রহমান রাঙ্গা বর্তমান সংসদ সদস্য।

কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আবু নাছের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান (পীরগাছা), সামছুল ইসলাম (গঙ্গাচড়া), আজমল হোসেন লেবু (রংপুর সদর), অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন চৌধুরী (বদরগঞ্জ)।

আরও পড়ুন: জাতীয় পার্টিতে কোন্দল, রাঙ্গার বহিষ্কার নিয়ে উত্তেজনা

অন্যতম সদস্যরা হলেন- মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির (রংপুর সদর), ডা. ইখলাস (গঙ্গাচড়া), ফেরদৌসি বেগম মালা (রংপুর সদর), অধ্যক্ষ নাহিদ ইয়াসমিন (রংপুর সদর), শাহিনুর রহমান মার্শাল (তারাগঞ্জ), আলাউদ্দিন মিয়া (রংপুর সদর), অ্যাডভোকেট শাহীন (কাউনিয়া), অ্যাডভোকেট আমজাদ হোসেন (কাউনিয়া), হাসানুজ্জামান নাজিম (রংপুর সদর), কাজলী বেগম (রংপুর সদর), মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী (মিঠাপুকুর), মাসুদার রহমান মিলন (রংপুর সদর), মাসুদ নবী মুন্না (রংপুর সদর), সাফিউল ইসলাম সাফি (রংপুর সদর), রুহুল আমিন লিটন (রংপুর সদর), কামরুল ইসলাম ভরসা (কাউনিয়া), হবিবর রহমান (পীরগঞ্জ), আবেদ আলী (পীরগঞ্জ), নূর আলম যাদু (পীরগঞ্জ), আলমগীর হোসেন (পীরগঞ্জ), জাহিদুল ইসলাম (পীরগঞ্জ) ও আল মামুন (রংপুর সদর)।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে রংপুর জেলার পূর্বের কমিটি বিলুপ্ত করে আবুল মাসুদ চৌধুরী নান্টুকে আহ্বায়ক এবং আলহাজ আব্দুর রাজ্জাককে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ কমিটি এরইমধ্যে কার্যকর করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!