খেলা

রাজধানীতে দিনমজুরের মরদেহ উদ্ধার

<![CDATA[

রাজধানীর কদমতলীর একটি বাসা থেকে কবির হোসেন মৃধা (৩৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কদমতলি পলাশপুর ৪ নং মাদ্রাসা রোডে শাহাদাত মিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন: রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, কবির দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সংসারে তার তিন মেয়ে থাকার পরও ৬ মাস আগে গোপনে আরেকটি বিয়ে করেন তিনি। বিষয়টি জানাজানি হলে একমাস আগে ২য় স্ত্রীকে তালাক দিয়ে দিলেও তার সাথে যোগাযোগ ছিল কবিরের।

তিনি আরও জানান, এ নিয়ে প্রথম স্ত্রীসহ তার পরিবারের সঙ্গে দুপুরে ঝগড়া হয়। এর জের ধরেই বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টার মধ্যে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কবিরের ছোট ভাই মো. রুবেল হোসেন জানান, ঝগড়ার পর দুপুরের দিকে রুমের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন কবির। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে তখন তারা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে কবিরের মরদেহ উদ্ধার করে। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!