খেলা

রাজধানীতে দুজনকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ

<![CDATA[

রাজধানীর আদাবর শেখেরটেক এলাকায় ধারাল অস্ত্রের আঘাতে রাব্বি (১৭) ও দিপু (২১) নামে দুইজন আহত হয়েছেন। আহত রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অপরজনের অবস্থান জানা যায়নি।

রোববার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেখেরটেক ৬ নম্বর রোডে এই ঘটনা ঘটে।

হাসপাতালে রাব্বির বন্ধু মো. সোহাগ জানান, ৬ নম্বর রোডে পান্না বেগমের চায়ের দোকানের সামনে মোটরসাইকেল যোগে কয়েকজন এসে রাব্বিকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। চিৎকার শুনে তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি। কারা তাকে কুপিয়ে আহত করেছে তা জানেন না বলে দাবি সোহাগের।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, রাব্বির ডান পায়ে ধারাল অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। এছাড়া তার মাথায় আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে ভর্তি রাখা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, দুই গ্রুপের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকা মেডিকেলে ভর্তি। অপরজনের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কী কারণে এই ঘটনা তা জানার চেষ্টা চলছে।

স্বজনরা জানান, রাব্বির বাবার নাম মারুফ হোসেন। ৬ নম্বর রোডেই বাসা তাদের।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!