বাংলাদেশ
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় যুবক নিহত
<![CDATA[
রাজধানীর বিমানবন্দর কাওলা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৩ বছর।
বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসাইন সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলা ফুটওভারব্রিজের নিচে কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন তিনি।
আরও পড়ুন: বিশেষ অভিযানের সপ্তম দিনে আরও ২৫৭ জন গ্রেফতার
এসআই আরও উল্লেখ করেন, ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় হাঁটাহাঁটি করার সময় কোনো যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ভোর সাড়ে ৪টায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় কিছুই জানা যায়নি।
]]>




