আইন-আদালত

রাজধানীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় একটি বাসায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী খুকি বেগমকে (৪২) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিলপাপাড়া ৭ নম্বর রোডের ২১৬/এ নম্বর বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, গৃহপরিচারিকার কাজ করতেন খুকি বেগম। তার বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাটা উপজেলার কান্দাপাড়ায়। স্বামী রিকশাচালক আবুল হাসেম ও খুকি বেগম ওই বাসায় ভাড়া থাকতেন। নিহত খুকি ১ ছেলে ও ২ সন্তানের মা।

এসআই জানান, স্বামী আবুল হাসেম পীরভক্ত। পরিবার দাবি করেছে, বিভিন্ন কারণে মানসিক সমস্যা ছিল তার। এই কারণেই স্ত্রীকে রুমের ভেতর ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে স্বামী। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। একইসঙ্গে বাসার নিচ থেকে রক্তমাখা অবস্থায় আবুল হাসেমকে আটক করা হয়।

এসআই আবু তালেব বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!