খেলা

রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

<![CDATA[

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- নোমান (৩২) ও শামীমা (২৪)।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা-৯৯৯ থেকে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজিব পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি নোমান ফ্যানের সঙ্গে ঝুলছেন এবং শামিমা বিছানার ওপর মৃত অবস্থায় পড়ে আছেন। ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন আলামত সংগ্রহ করছে।

আরও পড়ুন: নিজ বাড়ি থেকে দলিল লেখকের মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, নোমান সৌদি আরব প্রবাসী বলে জানা গেছে। এক বছর আগে প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হয়। পারিবারিকভাবে সেটা মেনে নেয়নি। সে কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!