খেলা

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

<![CDATA[

রাজধানীর বকশীবাজার মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত আরিফ হোসেন (৩০) নামে চিকিৎসাধীন এক যুবক ঢাকা মেডিকেলে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, বুধবার রাত ১টার দিকে এক পথচারী ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ওই যুবক জানান, একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়েছে। আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি তাকে হাসপাতালে নিয়ে এসেছেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

বাচ্চু মিয়া আরও জানান, আহত অবস্থায় ওই যুবক শুধু নিজের নামটি বলতে পেরেছিল। এ ছাড়া তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তিনি ভবঘুরে ও মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!