বিনোদন

রাজবাড়ীতে বিষপানে যুবকের মৃত্যু

<![CDATA[

ফরিদপুরের রাজবাড়ীতে বিষপানে রাব্বী ফকির জিদ্দি (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জিদ্দি একই গ্রামের হারুন ফকিরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে মায়ের সঙ্গে জিদ্দির ঝগড়া হয়। সন্ধ্যায় সে বাড়ির পাশে মাঠে গিয়ে বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফরিদপুরে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!