রাজবাড়ীতে মামলা তুলে না নেয়ায় বাদীকে প্রাণনাশের হুমকি
<![CDATA[
রাজবাড়ীর পাংশায় অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে রাব্বি মণ্ডলকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে রাজবাড়ীর আদালতে হত্যা মামলা করেছেন নিহতের পিতা মো. আক্তার হোসেন। এরপর আদালত থেকে এ মামলা তুলে নিতে চাপ দিচ্ছে আসামিপক্ষ। হুমকি দিয়ে বলা হচ্ছে, মামলা তুলে না নিলে বাদীকেও মেরে ফেলা হবে।
আদালতের দায়ের করা মামলা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাজবাড়ীর পাংশা উপজেলার মহিষভাঙ্গা গ্রামে গত ২২ ডিসেম্বর রাত ৮টার দিকে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে রাব্বি মণ্ডলকে ডেকে নিয়ে যায় একই গ্রামের সহপাঠী রানা মৃধা ও তন্ময় মৃধা। এরপর রাব্বি মণ্ডল আর বাড়িতে ফিরে আসেনি।
পরদিন সকালে এলাকাবাসী ও রাব্বির পরিবারের লোকজন বাড়ির পাশে একটি মাঠে রাব্বির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়।
আরও পড়ুন: সেই রিকশাচালককে প্রাণনাশের হুমকি
রাব্বির বাবা আক্তার হোসেন বলেন, ছেলের মরদেহ উদ্ধারের সময় গলায় ও থুতনিতে আঘাতের চিহ্ন ছিল। এ ব্যাপারে পাংশা থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ করেনি। এরপর গত ২৮ ডিসেম্বর রাজবাড়ীর ২ নম্বর আমলী আদালতে একই গ্রামের ইমান আলী মৃধার ছেলে রানা মৃধা ও হাশেম আলী মৃধার ছেলে তন্ময় মৃধাসহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়।
পাংশা থানার ওসি (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান জানান, ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।
]]>




