রাজশাহীতে মাদকের রমরমা ব্যবসা
<![CDATA[
রাজশাহীতে অবাধে ঢুকে পড়ছে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য; চলছে মাদকের রমরমা কারবার। মাদক কারবারিরা গ্রেফতার হলেও কয়েকদিনের মধ্যে জামিনে বের হয়ে কৌশল পরিবর্তন করে আবারও জড়িয়ে পড়ছেন মাদক কারবারের সঙ্গে।
রাজশাহী সীমান্তবর্তী জেলা হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কখনো ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও প্যাথেডিনসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য ঢুকে পড়ছে। কয়েক হাত ঘুরে চোরাই পথে আসা এসব মাদক ছড়িয়ে দেয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রতিদিনই ধরা পড়ছে মাদক কারবারের সঙ্গে জড়িতরা। আর উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। তারপরও অধরাই থেকে যাচ্ছে মাদকের গডফাদাররা।
বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান জানান, মাদকের বিস্তার রোধে সীমান্তে টহল বাড়ানোর ওপর জোর দেয়া হয়েছে।
আরও পড়ুন: মাদকাসক্ত পথশিশুদের ফেরাতে সচেতনতা অভিযান
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক জানান, মাদক কারবারে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, জেলায় চিহ্নিত মাদক কারবারির সংখ্যা প্রায় ৯০০। গত এক বছরে র্যাবের অভিযানে ধরা পড়ছে ৫৬ কেজি হেরোইন, সাড়ে ৬৬ হাজার পিস ইয়াবা, ৯৩২ কেজি গাঁজা, বিপুল পরিমাণ ফেনসিডিল ও দেশি-বিদেশি মদ। গ্রেফতার হয়েছে আড়াইশর বেশি মাদক কারবারি। কিন্তু কয়েকদিনের মধ্যে জামিনে বেরিয়ে তারা একই কাজ করছেন।
তিনি জানান, এখন মাদক কারবারিরা কৌশল পরিবর্তন করে মুঠোফোনে অর্ডার নিয়ে মাদকসেবীদের কাছে গাঁজা- হিরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য পৌঁছে দিচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকেও তাদের গ্রেফতারে বেগ পেতে হচ্ছে।
]]>




