বাংলাদেশ

রাজশাহীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

<![CDATA[

রাজশাহীতে মাদক মামলায় সুলতান আলী (৫০) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া উদ্দিন মাহমুদ এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সুলতান আলী চাঁপাইনবাবগঞ্জ সদরের নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৪

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু জানান, ২০১৪ সালের ৮ ডিসেম্বর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কদমশহরতলা এলাকা থেকে ১০৭ গ্রাম হেরোইনসহ সুলতান আলীকে গ্রেফতার করে। এ সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!