বিনোদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৩৩ শিক্ষার্থী

<![CDATA[

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসা শিক্ষা অনুষদের ৩৩ শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে হিসাব ও তথ্য ব্যবস্থা বিভাগের ১২ জন, ম্যানেজমেন্ট বিভাগে নয় জন, মার্কেটিং বিভাগে ছয় জন, ফাইন্যান্স বিভাগে চার জন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের রয়েছেন দুই জন। এ সময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ পাঁচ হাজার টাকা তুলে দেয়া হয়।

ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোকছিদুল হকের সঞ্চালনায় উপাচার্য বলেন, ডিনস অ্যাওয়ার্ড আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিজিপিএ দিয়ে মান-পরিমাপ করা যায় না। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে মেধার প্রমাণ দিতে হবে। সমাজের সব জায়গায় সমতা আনতে হবে।

ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এম হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. অবাইদুর রহমান প্রামাণিক, পরীক্ষা নিয়ন্ত্রণ দফতের প্রধান আলমগীর হোসেন সরকার ও বিভিন্ন অনুষদের ডীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।  

 

আরও পড়ুন:  জাবির মুক্তমঞ্চে নদীর জীবনচিত্র আঁকল শিক্ষার্থীরা

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, ডিনস অ্যাওয়ার্ড পাওয়া অবশ্যই আনন্দের বিষয়। তার থেকে বড় আনন্দের হলো তাদের যেসব শিক্ষক এ পর্যন্ত নিয়ে এসেছেন। দেশের মানুষ হিসেবে দেশের উন্নয়নের বিষয়ে শিক্ষার্থীদেরই ভাবতে হবে।

জনগণের ট্যাক্সে এ বিশ্ববিদ্যালয় চলছে তাদের যেন ভুলে না যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এ অধ্যাপক।

বিশ্ববিদ্যালয়ের আরেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির বলেন, যারা মেধার স্বাক্ষর রেখে এ পুরস্কার পেয়েছে তাদের অভিনন্দন জানাই। তাদের পিতা মাতাকে অভিনন্দন তাদের অক্লান্ত পরিশ্রমে তার সন্তান এ সফলতা অর্জন করেছে। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!