রাত পোহালেই চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ
<![CDATA[
কয়েক ঘণ্টা পর চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ড দুটি সদস্য পদে ১০ জন ও চারটি ওয়ার্ড সদস্য পদে ১৬ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। ৫৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪টি কেন্দ্র ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান মঞ্জু মোটরসাইকেলকে প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী আরেফিন আলম রঞ্জু ঘোড়া প্রতীকে ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুস সালাম চশমা প্রতীকে।
আরও পড়ুন: জেলা পরিষদ নির্বাচন / ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ ও বিদ্রোহী প্রার্থী মুখোমুখি
আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান মনজু ও স্বতন্ত্র প্রার্থী আরেফিন আলমের মধ্যে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানান ভোটাররা। মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, সংরক্ষিত সদস্যরা জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে।
]]>




