খেলা

রানির মৃত্যুতে যেসব পরিবর্তন আসছে যুক্তরাজ্যে

<![CDATA[

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর যুক্তরাজ্যের নতুন রাজা এখন বড় ছেলে তৃতীয় চার্লস। তিনি এতদিন পরিচিত ছিলেন প্রিন্স অব ওয়েলস হিসেবে। তবে শুধু ক্ষমতাই নয়, রানির মৃত্যুর পর পরিবর্তন আসছে দেশটির অনেক কিছুতেই। এর মধ্যে অন্যতম হলো জাতীয় সংগীত।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নিয়মানুযায়ী প্রিন্স চার্লস যুক্তরাজ্যের নতুন রাজা। আর সে কারণেই মূলত দেশটির অনেক কিছুতে আসবে পরিবর্তন। যার মধ্যে অন্যতম দেশটির জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কুইন’। 

১৯৫২ সাল থেকে যে জাতীয় সংগীত গেয়ে আসছিলেন ব্রিটিশরা, তা এবার বদলে যাবে রানির মৃত্যুতে। এখন থেকে গড সেভ দ্য কুইনের জায়গায় ‘গড সেভ দ্য কিং’ গাইবে সবাই। এটি নিউজিল্যান্ডেরও জাতীয় সঙ্গীত এবং অস্ট্রেলিয়া ও কানাডার রাজকীয় সঙ্গীত।

জাতীয় সঙ্গীত থেকে শুরু করে নোট, কয়েন, স্ট্যাম্প, পোস্টবক্স এবং পাসপোর্ট; চার্লসের সিংহাসনে আরোহণের সঙ্গে ব্রিটেনের অনেক দিক পরিবর্তন হবে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর মধ্য দিয়ে ব্রিটেনজুড়ে পরিবর্তন আসবে অনেক প্রতিষ্ঠানের নামেও।  

আরও পড়ুন: রানি এলিজাবেথের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

মুদ্রার ওপর রানির মূর্তি এবং চিহ্নেরও পরিবর্তন হবে। ব্রিটিশ পাসপোর্টের ভেতরের কভারের শব্দগুলো হালনাগাদ করতে হবে, কারণ সেগুলো রানির নামে জারি করা হয়। 

পার্লামেন্টের উদ্বোধনে সিংহাসন থেকে রাজার বক্তব্য দেখানো হবে। বাকিংহাম প্যালেসের বাইরে পোস্ট করা কুইন্স গার্ডের নাম পরিবর্তন হবে। মূলত রানির জায়গাগুলোয় রাজা হবে। 

লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (সেপ্টেম্বর) সন্ধ্যার পর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বাকিংহাম প্যালেস। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে থাকা দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। বেশ কিছু দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!