রায়পুরা হানাদারমুক্ত দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
<![CDATA[
নানা কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর রায়পুরায় হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করা হয় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ও রায়পুরা সরকারি কলেজ রোডের গণকবরে। এছাড়া উপজেলা মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- নরসিংদী ৫ (রায়পুরা) আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু।
আরও পড়ুন: মৌলভীবাজারে হানাদারমুক্ত দিবস পালিত
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলার বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
]]>




